মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
07:18:52 | কলকাতা

জব্দ বাজি থেকে বিস্ফোরণ,নীলগঞ্জে চরম আতঙ্ক,পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:

উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে মঙ্গলবার ভোরে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে হঠাৎ বিস্ফোরণ ঘটে ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, দু’দিন আগে নারায়ণপুর থেকে উদ্ধার করা বাজি-বারুদ নিষ্ক্রিয় না করেই ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। বিস্ফোরণের জেরে গোডাউন থেকে ঘন ধোঁয়া বের হতে থাকে এবং একের পর এক বাজি ফাটতে থাকে। গোডাউনের উপরের তলায় থাকা একটি পরিবার দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের পর আশপাশে অবিস্ফোরিত বাজি ছড়িয়ে পড়ায় আতঙ্ক আরও বাড়ে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল এবং উদ্ধার হওয়া বিস্ফোরক নিরাপদে সংরক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।