গড়বেতায় ‘তোলাবাজি ও সন্ত্রাস’-র অভিযোগে তীব্র চাঞ্চল্য,আতঙ্কে গ্রামবাসী!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার উড়িয়াসাই সাহেবডাঙ্গা এলাকায় বিজেপির নাম ভাঙিয়ে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে তোলাবাজি, হামলা ও ভাঙচুরের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চাহিদামতো টাকা না পেয়ে এক বাসিন্দার কাছ থেকে দেড় লক্ষ টাকা জোর করে আদায় করা হয় এবং পরে তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
অভিযোগ, ঘটনার প্রতিবাদ বা সংবাদমাধ্যমে মুখ খুললে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। গ্রামবাসীদের একাংশের দাবি,সিপিআই(এম)-এর প্রাক্তন দুষ্কৃতীরাই এখন বিজেপির আশ্রয়ে এলাকায় সন্ত্রাস কায়েম করেছে।
যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে।
