মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
07:21:17 | কলকাতা

‘দুঃসময়ে সরকার আপনাদের সঙ্গেই আছে’—নামচি-কাণ্ডে নিহতদের পরিবারকে আশ্বাস শুভেন্দু অধিকারীর!!!

NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:গত ২০ জুলাই সিকিমের নামচির NHPC-র নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসে পশ্চিমবঙ্গের ডুয়ার্সের ১১ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে রাজ্য সরকার।

দুর্ঘটনার দিনই রাজ্যের মন্ত্রী বিশাল লামা এবং দার্জিলিংয়ের জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন। শনিবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এদিন সরকারের পক্ষ থেকে জানানো হয়,এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থেকে সর্বতোভাবে সহযোগিতা করা হবে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।