মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
07:19:56 | কলকাতা

ফোনে কথা বলতে গিয়েই মর্মান্তিক পরিণতি,জটেশ্বরে ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু!

NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:শনিবার আলিপুরদুয়ার জেলার জটেশ্বরের ক্ষীরেরকোট রেলক্রসিং সংলগ্ন এলাকায় রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ট্রেনের ধাক্কায় মৃত্যু হল রেলকর্মী জয়গোপাল সরকারের। তাঁর আদি বাড়ি অসমে হলেও বর্তমানে ফালাকাটায় শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজ করার সময় তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। সেই সময় একটি ট্রেন আসতে দেখে পাশের লাইনে সরে গেলেও,পিছন দিক থেকে আসা আরেকটি ট্রেনের দিকে খেয়াল করেননি। চলন্ত ট্রেনটি তাঁকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি জিআরপি দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান,মোবাইলে ব্যস্ত থাকায় তিনি পিছন থেকে আসা ট্রেনের শব্দ বা হর্ন শুনতে পাননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।