মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

ঘুষের অভিযোগে দুই এমভিআই সাসপেন্ড, কড়া অবস্থানে মুখ্যমন্ত্রী!

NewsPublic Interest NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে ঘুষের অভিযোগে পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর (এমভিআই)-কে সাসপেন্ড করার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সমাজমাধ্যমে তিনি জানান, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক ট্রাকচালকের কাছে ঘুষ চাওয়া ও গাড়ি আটকে হয়রানির অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে রাজ্যের দুর্নীতি দমন শাখা (এসিবি)-কে। মুখ্যমন্ত্রী বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নন। কোনও অবস্থাতেই তোলাবাজি ও দুর্নীতি বরদাস্ত করা হবে না।” তিনি আরও জানান, প্রশাসনের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতি বা অবৈধ সুবিধা গ্রহণে জড়িত প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।