মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

জেএনজি আন্দোলনকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ?

Newsরাজনীতি

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:নিট প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে চলমান জেএনজি আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। আন্দোলনের জেরে কেন্দ্রের ওপর চাপ বাড়ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আন্দোলনে পুলিশের ভূমিকার ব্যাখ্যা ও সংসদে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। একইসঙ্গে হিন্দি বলয়ে নতুন করে কৃষক আন্দোলনের প্রস্তুতির খবরও রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও এনডিএ নেতৃত্ব বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে বলে সূত্রের দাবি। তবে বিরোধী শিবির আন্দোলন আরও বিস্তৃত করার চেষ্টা করছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।