মঙ্গলবার, সেপ্টেম্বর 8, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ

দিল্লির ছাত্র আন্দোলনের পাশে আন্না হাজারে,মোদিকে চিঠিতে জনমতের কথা তুলে ধরলেন!

Newsরাজনীতি

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের আহিল্যানগরে (প্রাক্তন আহমেদনগর) নীরব প্রতিবাদে সামিল হলেন সমাজকর্মী আন্না হাজারে।

আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে আন্না হাজারে উল্লেখ করেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে সাধারণ মানুষের উদ্বেগ, প্রশ্ন ও দাবিগুলি প্রধানমন্ত্রীর সামনে পৌঁছানো অত্যন্ত জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। দিল্লির ছাত্র আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থনের সুর ক্রমশ জোরালো হচ্ছে। আন্না হাজারের এই নীরব প্রতিবাদ সেই সমর্থনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।