শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsUncategorizedরাজনীতি

চিঠি-বিজ্ঞপ্তি-নির্দেশিকা সবেতেই বাংলা,১ সেপ্টেম্বর থেকে শুভেন্দু সরকারের নয়া নিয়ম!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় সোমবার তিনি জানান, সরকারি চিঠিপত্র, বিজ্ঞপ্তি, নির্দেশিকা-সহ রাজ্যের অভ্যন্তরীণ প্রশাসনিক কাজে বাংলা ভাষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী হিন্দি ব্যবহার করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনিক স্তরে মাতৃভাষার ব্যবহার বাড়লে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজবোধ্য হবে। সম্প্রতি কলকাতার জাতীয় গ্রন্থাগারে ‘শব্দলোক’ ভাষা জাদুঘর উদ্বোধনের সময় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই আবহেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোসও জানান, বিধানসভার কাজেও বাংলা ব্যবহারের উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।