শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Newsরাজনীতি

বিধায়কদের জনস্বার্থের প্রস্তাবে ৭ দিনের মধ্যে পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর,শুভেন্দুর প্রশংসায় ফিরহাদ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বিধানসভায় দৃষ্টি আকর্ষণী ও উল্লেখ পর্বে বিধায়কদের উত্থাপিত জনস্বার্থের বিষয়গুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় তিনি জানান, সংশ্লিষ্ট দফতরের সচিবদের নির্দেশ দেওয়া হবে যাতে বিধায়কদের উত্থাপিত বিষয়গুলির বিষয়ে সর্বোচ্চ সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর সেই কাজের অগ্রগতি বা কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, তিনি নিজেও বিষয়গুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং এই সংক্রান্ত সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠানোর জন্য বিধানসভার অধ্যক্ষকে অনুরোধ করেছেন।

এদিকে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিরোধীপক্ষও। পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম বলেন, অতীতে বিধায়কদের বক্তব্য ও মর্যাদাকে এভাবে গুরুত্ব দেওয়া হতো না। বিধায়কদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের উত্থাপিত জনস্বার্থের বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রী একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।