Feature NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

রাজ্যপাল ও লোক ভবনের নাম করে প্রতারণা,সতর্ক করল প্রশাসন!!!

 

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:

নিজেকে রাজ্যপালের আধিকারিক পরিচয় দিয়ে ফোন,সাইবার সেলে অভিযোগ!পশ্চিমবঙ্গের লোক ভবনের তরফে রাজ্যপাল ও আধিকারিকদের পরিচয় দিয়ে প্রতারণামূলক ফোন কলের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি +৯১ ৯৮৩৬৫ ৪০১৬৩ নম্বর থেকে বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ সরকারি আধিকারিক-সহ বিভিন্ন জনকে ফোন করে নিজেকে রাজ্যপাল বা লোক ভবনের আধিকারিক বলে পরিচয় দিচ্ছে।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে লোক ভবন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

লোক ভবনের তরফে সাধারণ মানুষ ও সরকারি আধিকারিকদের সতর্ক করা হয়েছে। সন্দেহজনক ফোন বা বার্তার ক্ষেত্রে যাচাই না করে কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনার তথ্য দ্রুত লোক ভবনকে জানানোর আবেদন জানানো হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।