NewsPublic Interest NewsRecent News

বহরমপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্কুল ভ্যানে ধাক্কা ট্রেনের—মৃত ৩ পড়ুয়া, আহত একাধিক!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:মুর্শিদাবাদের বহরমপুরে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বহরমপুর থানার কর্ণসুবর্ণ রেলগেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল খুদে পড়ুয়াকে নিয়ে একটি স্কুল ভ্যান রেললাইন পার হচ্ছিল। সেই সময় রেলগেট খোলা থাকায় ভ্যানটি লাইনের উপর উঠে পড়ে।

ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রেন এসে ভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন পড়ুয়ার মৃত্যু হয়। আহত শিশুদের দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে রেল ও পুলিশ প্রশাসন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *