News

দিল্লিতে মিয়ানমারের প্রতিনিধির সঙ্গে অজিত দোবালের বৈঠক,গুরুত্ব পেল আঞ্চলিক নিরাপত্তা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নয়াদিল্লিতে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ টিন অং সানের সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল। বিমসটেক (BIMSTEC) ন্যাশনাল সিকিউরিটি চিফসের পঞ্চম বৈঠকের আগে অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত সহযোগিতা, সন্ত্রাসবাদ দমন এবং পারস্পরিক কৌশলগত সম্পর্ক জোরদারের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

ভারত ও মিয়ানমারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করার ওপরও জোর দেওয়া হয়েছে। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিমসটেকভুক্ত দেশগুলির মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কূটনৈতিক মহলের ধারণা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *