সুদীপের হাতে এনসিপিআই-এর নেতৃত্ব? ১৯ জুলাই স্পিকারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত!!!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:লোকসভায় ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-র সংসদীয় দলনেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত হতে চলেছে। সূত্রের খবর, আগামী ১৯ জুলাই স্পিকার ওম বিড়লার সঙ্গে ২০ জন সাংসদের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
জানা গিয়েছে, কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক (চিফ হুইপ) এবং শতাব্দী রায়কে উপ-দলনেতা করার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যে সংসদ ভবনে দলের জন্য পৃথক কক্ষ বরাদ্দ করা হয়েছে। ২০ জুলাই শুরু হচ্ছে বাদল অধিবেশন। তার আগে সংসদীয় দলের স্বীকৃতি, আসন বিন্যাস এবং সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হবে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে আসা ২০ জন সাংসদ বর্তমানে এনসিপিআই-র সদস্য।

