NewsPoliticsRecent News

রথযাত্রা ও প্রাচীন মন্দিরে মেগা বরাদ্দ,১ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের ঐতিহ্য ও ধর্মীয় পর্যটনের উন্নয়নে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে তিনি জানান, রথযাত্রা উৎসব ও প্রাচীন মন্দিরগুলির রক্ষণাবেক্ষণে বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়া হচ্ছে। এ বছর রাজ্যের ৭৫টি রথের মেলায় বিশেষ সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। পাশাপাশি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রথম পর্যায়ে আটটি রথযাত্রা কমিটিকে এই অনুদান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থানের সংস্কার, সংরক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের জন্য মোট ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া আসন্ন শ্রাবণ মেলায় তারকেশ্বরগামী পুণ্যার্থীদের সুবিধার্থে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পথে নির্দিষ্ট ব্যবধানে বিশেষ সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। সরকারের দাবি, উন্নয়নের পাশাপাশি রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেই এই উদ্যোগ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *