News

কসবার গেস্ট হাউসে মানবপাচার বিরোধী অভিযান,নাবালিকাসহ ৩ উদ্ধার,গ্রেফতার ৪!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতার কসবা এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে এক নাবালিকাসহ তিনজনকে উদ্ধার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU) ও কসবা থানার পুলিশ। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছেন ১৫ বছরের এক নাবালিকা এবং দুই প্রাপ্তবয়স্ক তরুণী।

‘প্রকৃতি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তথ্যের ভিত্তিতে রাজডাঙা মেইন রোডের ‘প্যালেস গেস্ট হাউসে’ হানা দিয়ে তাঁদের উদ্ধার করা হয়। ঘটনায় গেস্ট হাউসের ম্যানেজার আকাশ গঙ্গোপাধ্যায়, রিসেপশনিস্ট অনমোল ঠাকুর, মহম্মদ আসিফ ও মুশকান পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এর পিছনে বড় আন্তঃরাজ্য মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল হোতা ও নেটওয়ার্কের সন্ধান চালানো হচ্ছে। কসবা থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *