ক্রিপ্টো লাভের প্রলোভন,‘দিব্যা’র ফাঁদে ২১ কোটির প্রতারণা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ থেকেই শুরু হয় ২১ কোটি টাকার বিশাল ক্রিপ্টো প্রতারণা। প্রবীণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অশোক বিজয়বর্গীয়কে ‘দিব্যা’ পরিচয়ে এক প্রতারক ভুয়া অনলাইন ট্রেডিং পোর্টালে বিনিয়োগে প্রলুব্ধ করে। শুরুতে সামান্য লাভ ফিরিয়ে দিয়ে বিশ্বাস অর্জনের পর তিনি এবং তাঁর প্রায় ৩৫ জন পরিচিত মোট ২১ কোটি ৫ লাখ টাকারও বেশি বিনিয়োগ করেন।
ভুয়া পোর্টালে ৩৩ কোটির বেশি মুনাফা দেখানো হলেও টাকা তুলতে গেলে আয়কর ও ‘রিস্ক মার্জিন’-এর নামে আরও অর্থ দাবি করা হয়। তখনই প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। তদন্তে জানা যায়, ২০ হাজারেরও বেশি ডিজিটাল লেনদেন ও চার স্তরের ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে অর্থ পাচার করা হয়েছে। সাইবার পুলিশ ইতিমধ্যে প্রায় ২ কোটি টাকা ফ্রিজ করেছে এবং মূল চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে।
