NewsRecent News

চালকবিহীন মেট্রোর পথে কলকাতা,সিআরএসের সবুজ সংকেতের অপেক্ষা!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কলকাতার গণপরিবহনে যুক্ত হতে চলেছে নতুন অধ্যায়। সফল নিরাপত্তা পরিদর্শন ও পরীক্ষামূলক যাত্রার পর হাওড়া ময়দান-সেক্টর ফাইভ গ্রিন লাইনে চালকবিহীন মেট্রো পরিষেবা চালুর পথে বড়সড় অগ্রগতি হয়েছে। এখন শুধু কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ছাড়পত্র মিললেই যাত্রী নিয়ে চলবে অত্যাধুনিক এই মেট্রো। রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সফল ট্রায়াল ও নিরাপত্তা পরিদর্শন সম্পন্ন হয়। পরিদর্শনের সময় গঙ্গার তলদেশের আন্ডারওয়াটার টানেল, জরুরি পরিস্থিতিতে ট্রেন পরিচালনার সক্ষমতা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখা হয়। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত পরীক্ষাই সফল হয়েছে। সিআরএসের চূড়ান্ত অনুমোদন মিললেই কলকাতা মেট্রোর ইতিহাসে প্রথমবারের মতো চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হবে, যা শহরের গণপরিবহনে এক নতুন যুগের সূচনা করবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *