NewsPolitics

আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষকে ২ হাজার টাকা জরিমানা,৪ সপ্তাহে না দিলে ৩ দিনের কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননা মামলায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ২,০০০ টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে জরিমানা জমা দিতে হবে, না হলে তিন দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত জানায়, ক্ষমাপ্রার্থনা এবং নিজের বক্তব্যের পক্ষে সাফাই—দুটো একসঙ্গে গ্রহণযোগ্য নয়। তাই কুণালের ক্ষমাপ্রার্থনা গ্রহণ করা হয়নি। যদিও আদালত পর্যবেক্ষণ করে, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং বিক্ষোভে উসকানির প্রমাণও মেলেনি। একই মামলায় উচ্চ প্রাথমিকের সাত চাকরিপ্রার্থীকে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তাঁদের ক্ষেত্রে হতাশার বিষয়টি বিবেচনা করে নমনীয় অবস্থান নিয়েছে আদালত।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *