গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬:১৯৭ দেশের মধ্যে ভারতের স্থান ১২৫তম!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স (GPI) ২০২৬-এ ১৯৭টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে ১২৫তম। গত বছরের তুলনায় ভারত এক ধাপ পিছিয়েছেa pic। ২০২১, ২০২২ এবং ২০২৩— টানা তিন বছর ভারতের অবস্থান ছিল ১২৭তম। ২০২৫ সালে তা কিছুটা উন্নতি হয়ে ১২৪তম হলেও, ২০২৬ সালে আবার এক ধাপ নেমে ১২৫তম স্থানে এসেছে।
উল্লেখযোগ্যভাবে, এই সূচকে ভারত নামিবিয়া (১২৪তম)-এরও নিচে রয়েছে। এছাড়া ফিলিপাইনস, মরক্কো এবং উজবেকিস্তান ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। ভারতের ঠিক নিচে রয়েছে আজারবাইজান (১২৬তম), আর পাকিস্তান রয়েছে তালিকার একেবারে নিচের দিকে, ১৮৮তম স্থানে।
এই র্যাঙ্কিং প্রকাশ করে Global Citizen Solutions (GCS), যা একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা ও গ্লোবাল মোবিলিটি পরামর্শদাতা সংস্থা। সংস্থাটি শুধুমাত্র ভিসামুক্ত ভ্রমণের সুযোগ নয়, বরং একটি দেশের পাসপোর্টের সামগ্রিক শক্তি মূল্যায়নের জন্য একাধিক বিষয় বিবেচনা করে।
সূচক তৈরিতে মোট ১৫টি গুরুত্বপূর্ণ মানদণ্ড ব্যবহার করা হয়েছে, যা তিনটি প্রধান স্তম্ভে ভাগ করা হয়েছে—
১. উন্নত ভ্রমণ-সুবিধা সূচক: – ৫০% গুরুত্ব
কতটি দেশে ভিসা ছাড়া বা সহজে প্রবেশ করা যায়।
সংশ্লিষ্ট দেশের জীবনযাত্রার মান ও বৈশ্বিক আকর্ষণ।
২. বিনিয়োগ সূচক – ২৫% গুরুত্ব
দেশের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান।
মোট জাতীয় আয় (GNI)।
ব্যক্তিগত আয়করের হার।
৩. জীবনমান সূচক – ২৫% গুরুত্ব
টেকসই উন্নয়ন।
জীবনযাত্রার ব্যয়।
নাগরিকদের সুখ বা হ্যাপিনেস সূচক।
বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীদের প্রায় ৮৮টি দেশে প্রবেশের জন্য আগাম ভিসা প্রয়োজন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,জার্মানি, ফ্রান্স, চীন এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)-এর মতো গুরুত্বপূর্ণ দেশ।
