NewsPoliticsPublic Interest NewsRecent News

বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু,নির্যাতিতা ও নিহত কিশোরের পরিবারের সঙ্গে সাক্ষাৎ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বারুইপুর কাণ্ডে দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি বারুইপুরে পৌঁছে পুলিশ সুপারের কার্যালয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, চাহিদা ও ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সম্প্রতি ফুটবল খেলাকে কেন্দ্র করে খুন হওয়া বারুইপুরের এক নাবালকের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দুই পরিবারকেই ন্যায়বিচারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনকে তদন্তে দ্রুত অগ্রগতি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও সরকারি সূত্রে জানা গেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *