NewsPolitics

রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত! বর্ষাকালীন অধিবেশনে বিস্ফোরক বিলের সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বর্ষাকালীন সংসদ অধিবেশনে আসতে চলেছে বড় আইনি পরিবর্তনের প্রস্তাব।
প্রস্তাব অনুযায়ী,কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি কোনো গুরুতর ফৌজদারি মামলায় টানা ৩০ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকেন, তাহলে তাঁর পদ স্বয়ংক্রিয়ভাবে খালি হয়ে যেতে পারে।
ফলে গ্রেফতারের পরও পদে বহাল থাকার রাজনীতি কি এবার অতীত হতে চলেছে—এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
সংবাদমাধ্যমের দাবি, এ বিষয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) আগামী ২০ জুলাইয়ের আগেই তাদের রিপোর্ট জমা দিতে পারে।
সরকারের মতে, ৩০ দিন জামিনের আবেদন করার জন্য যথেষ্ট সময়। তাই এই বিধান প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থী নয়। পাশাপাশি, আইনে কিছু সুরক্ষামূলক ব্যবস্থাও রাখা হতে পারে।
তবে মনে রাখতে হবে, এটি এখনও একটি প্রস্তাব মাত্র। সংসদে বিল পাস হয়ে আইনে পরিণত না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর হবে না। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বর্ষাকালীন সংসদ অধিবেশনের দিকেই নজর থাকবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *