NewsPolitics

রাজনৈতিক সৌজন্যের বার্তা! গণশক্তিকে সরকারি বিজ্ঞাপন, সিপিএমের দাবিতেও দ্রুত পদক্ষেপ শুভেন্দু সরকারের!!!

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সিপিএমের সঙ্গে আদর্শগত বিরোধ বজায় রেখেও রাজনৈতিক সৌজন্যের বার্তা দিচ্ছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবুজ সংকেতে সিপিএমের মুখপত্র গণশক্তি রাজ্য সরকারের বিজ্ঞাপন পেতে শুরু করেছে। কেন্দ্রের মোদি সরকারও দীর্ঘদিন ধরেই সরকারি বিজ্ঞাপন দিয়ে আসছে। পাশাপাশি, সিপিএমের দাবির ভিত্তিতে নদীয়ার কালীগঞ্জে শিশু তামান্না হত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তার এবং কাকদ্বীপে সিপিএম কর্মী দম্পতি হত্যাকাণ্ডে ৮ বছর পর অভিযুক্তদের গ্রেপ্তার ঘিরেও প্রশাসনের সক্রিয় ভূমিকা নজর কেড়েছে।

যদিও সিপিএম নেতৃত্ব স্পষ্ট করেছে, সরকারি বিজ্ঞাপন পাওয়া তাদের ন্যায্য অধিকার হলেও বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি,মূল্যবৃদ্ধি, বেকারত্ব-সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন অব্যাহত থাকবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *