‘কিছু হলে দায় ধর্মেন্দ্র প্রধানের’—ওয়াংচুক ইস্যুতে কড়া হুঁশিয়ারি সিজেপির!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দিল্লির যন্তর মন্তরে অনশনের তৃতীয় দিনে সমাজকর্মী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, ওয়াংচুকের রক্তে শর্করার মাত্রা নেমে ৬৬-তে পৌঁছেছে, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
CJP-র অভিযোগ, অনশন চলাকালীন ওয়াংচুকের কোনও ক্ষতি হলে তার জন্য সরাসরি দায়ী থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন সোনম ওয়াংচুক।
তাঁর দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দিয়েছে CJP। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।
