NewsPolitics

এক দশকে জ্বালানি পরিকাঠামোয় নজির, এলএনজি-এলপিজি টার্মিনাল দ্বিগুণ: বিবেক কুমার!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কলকাতায় এক অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রাক্তন যুগ্মসচিব বিবেক কুমার বলেন, বর্তমান বিশ্বে তেল ও গ্যাস সম্পূর্ণভাবে একটি বৈশ্বিক খাত। কোনও দেশই এই ক্ষেত্রে সম্পূর্ণ স্বনির্ভর নয়।

রপ্তানি-আমদানি এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই এই খাত পরিচালিত হয়। তিনি জানান, ভারতের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে গত এক দশকে কেন্দ্র সরকার, পেট্রোলিয়াম মন্ত্রক এবং বেসরকারি সংস্থাগুলি পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।

তাঁর দাবি, দেশে এলএনজি আমদানি টার্মিনালের সংখ্যা ৪ থেকে বেড়ে ৮ হয়েছে এবং এলপিজি আমদানি টার্মিনালের সংখ্যা ১১ থেকে বেড়ে ২২-এ পৌঁছেছে, যা প্রায় ১০০ শতাংশ বৃদ্ধি। তাঁর মতে, এই পরিকাঠামোগত সম্প্রসারণ দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তাকে আরও মজবুত করেছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *