ভাঙনের মাঝে কর্মীদের টানতে ‘এক ডাকে অভিষেক’,চালু বিশেষ হেল্পলাইন!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:নির্বাচন-পরবর্তী হিংসার আবহে কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিশেষ আইনি সহায়তা কর্মসূচি শুরু করল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুকে ‘এক ডাকে অভিষেক’ নামে এই উদ্যোগের ঘোষণা করেছেন। দলের দাবি, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো কর্মীদের আইনি সহায়তা দেওয়া হবে।
এজন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। তবে বিরোধীদের দাবি, এতদিন কর্মীদের পাশে দেখা যায়নি শীর্ষ নেতৃত্বকে, তাই এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নিয়েই প্রশ্ন উঠছে। অন্যদিকে, অভিষেকের বাড়িতেও ভিউ কাটার বসানোর কাজ শুরু হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও একই ব্যবস্থা করা হয়েছিল। রাজনৈতিক মহলে এই দুই ঘটনাকে ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
