NewsPolitics

সমাজবিরোধী ও গুণ্ডার নতুন সংজ্ঞা,কী বলছে নতুন বিল?

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গুণ্ডা দমন বিলের খসড়ায় ‘সমাজবিরোধী কার্যকলাপ’-এর সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। বিল অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এমন যে কোনও অপরাধ, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, ভয় বা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করে, মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতির কারণ হয়, বৈধ পেশা বা জীবিকায় বাধা সৃষ্টি করে কিংবা কাউকে বেআইনিভাবে সম্পত্তি থেকে উচ্ছেদ করে, তা সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য হবে।

এ ছাড়াও সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, কয়লা, বালি, পাথর, বনজ সম্পদ ও বন্যপ্রাণী পাচারের মতো বেআইনি সিন্ডিকেট পরিচালনাও এই আইনের আওতায় আনা হয়েছে।

বিলে ‘গুণ্ডা’ বা ‘গ্যাংস্টার’-এর সংজ্ঞাও নির্দিষ্ট করা হয়েছে। খসড়া অনুযায়ী, যিনি নিজে অথবা কোনও গ্যাং বা সিন্ডিকেটের নেতা, সদস্য বা অর্থদাতা হিসেবে নিয়মিত সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত থাকবেন, তাঁকে গুণ্ডা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ১১১ ও ১১২ ধারায় সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অস্ত্র, মাদক, অনৈতিক পাচার প্রতিরোধ ও বিস্ফোরক আইন-সংক্রান্ত অপরাধে জড়িত বা উস্কানিদাতারাও এই আইনের আওতায় আসবেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *