NewsPolitics

বিধানসভায় তোপ: ‘এটাই হুমায়ুনের শেষ এমন বক্তব্য’,কড়া শুভেন্দু!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ফের বিতর্কে নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সাম্প্রতিক সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার বিধানসভা থেকেই তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। আগের সরকার দুর্বল ছিল, কিন্তু এই সরকার দুর্বল নয়।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এ ধরনের বক্তব্য আর বরদাস্ত করা হবে না।

শক্তিপুর ও কাশীপুরের জনসভায় হুমায়ুনের মন্তব্যকে সম্প্রীতি-বিরোধী বলে উল্লেখ করে তিনি জানান, আগে সভার আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারপর হুমায়ুনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হবে। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ সফরে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তাও দেন তিনি। ইতিমধ্যেই হুমায়ুনের বিরুদ্ধে দুটি থানায় এফআইআর দায়ের হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে বিচলিত নন বলে দাবি করে হুমায়ুন বলেন, জনগণের স্বার্থ রক্ষা করাই তাঁর দায়িত্ব।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *