লোকসভায় আসল তৃণমূল কারা? বাদল অধিবেশনের আগেই স্পিকারের বড় সিদ্ধান্ত!!!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:লোকসভায় আসল তৃণমূল কোনটি, কারা দলীয় প্রতীক ও স্বীকৃতির অধিকারী— সেই বহুচর্চিত প্রশ্নের জবাব মিলতে চলেছে খুব শীঘ্রই। সূত্রের খবর, ২০ জুলাই শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনের আগেই লোকসভার স্পিকার ওম বিড়লা তৃণমূলের দুই শিবির এবং শিবসেনার ভাঙন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
ইতিমধ্যেই দুই পক্ষের সাংসদদের বক্তব্য শুনেছে স্পিকারের সচিবালয়। বিদ্রোহী ২০ সাংসদ নতুন দলে যোগ দিলেও দলীয় প্রতীক ও সম্পত্তির দাবি ছাড়েননি বলে ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দাবি, দলত্যাগের সঙ্গে সঙ্গেই ওই সাংসদদের সদস্যপদ বাতিল হওয়া উচিত। স্পিকারের সিদ্ধান্তের ভিত্তিতেই লোকসভার নতুন আসন বিন্যাস নির্ধারিত হবে। রাজনৈতিক মহলের মতে, এই রায়ের প্রভাব শুধু সংসদেই নয়,একুশে জুলাইয়ের কর্মসূচি এবং তৃণমূলের ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থানেও পড়তে পারে।
