Feature NewsNewsPoliticsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

জল-রাস্তা-নিকাশি সমস্যা?এক ফোনেই পুরমন্ত্রী, নাগরিক পরিষেবায় নতুন দিশা ‘মুখোমুখি’!!!

প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের পৌর এলাকাগুলির নাগরিক পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করতে নতুন উদ্যোগ নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। ‘মুখোমুখি’ নামে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ এবার সরাসরি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।

আগামী ৪ জুলাই কলকাতা পুরসভা এলাকা থেকে এই কর্মসূচির সূচনা হবে। প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলকাতার বাসিন্দারা ফোনে জল, রাস্তা-সহ বিভিন্ন পুর পরিষেবা সংক্রান্ত সমস্যা জানাতে পারবেন। মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকরাও উপস্থিত থাকবেন, যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর আবেদনকারীকে এসএমএস পাঠিয়ে জানানো হবে এবং সমস্যা সম্পূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। পরে পর্যায়ক্রমে আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর ও চন্দননগর-সহ অন্যান্য কর্পোরেশন এলাকাতেও এই কর্মসূচি চালু হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *