বিশ্ব জ্বালানি বাজারে নতুন ধাক্কা! কাতারের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কাতারের শিল্পনগরী রাস লাফানে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সারাইয়ের কাজ চলাকালীন হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজরা সরাসরি বিস্ফোরণের কবলে পড়েছেন। গত মার্চে পশ্চিম এশিয়ার সংঘাতের সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এই গ্যাস প্ল্যান্ট। হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার পর প্ল্যান্টে মেরামতির কাজ শুরু হয়েছিল। এই দুর্ঘটনার ফলে আন্তর্জাতিক গ্যাস সরবরাহ ও জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
