NewsRecent News

স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্বামীরও, মুর্শিদাবাদে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মুর্শিদাবাদের দৌলতাবাদে হৃদয়বিদারক ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। মৃতরা হলেন রাকিবুল শেখ ও তাঁর স্ত্রী শিখা বিবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে শিখা বিবি বাথরুমে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান বলে প্রাথমিক অনুমান। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে রাকিবুল শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গ্রামের বাসিন্দারা বাথরুমের ভিতরে দু’জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দৌলতাবাদ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *