শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Feature NewsNewsPublic Interest NewsRecent Newsরাজনীতি

সংবিধান হাতে দিল্লি কাঁপাল ‘ককরোচ জনতা পার্টি’,শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দিল্লিতে শুরু হয়েছে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ। সংবিধান হাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্যে উঠে আসছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি, দুর্নীতি এবং ‘গোদী মিডিয়া’র বিরুদ্ধে ক্ষোভ। সমাবেশে বামপন্থী ছাত্রছাত্রীদের একাংশ ও শীর্ষ বামপন্থী নেতৃত্বের উপস্থিতিও নজর কেড়েছে।

কয়েকদিন আগেও যাঁদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনা গিয়েছিল, তাঁদের প্রসঙ্গে শাসকপক্ষের অবস্থান এখন তুলনামূলক নরম বলে দাবি করছেন আন্দোলনকারীরা। সমাবেশস্থলে বিপুল পুলিশ মোতায়েন থাকলেও প্রশাসনের তরফে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। ভারতের তরুণ প্রজন্মের একাংশের মধ্যে যে ক্ষোভ ও অসন্তোষ জমা হচ্ছে, এই আন্দোলনকে তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকেই। এখন দেখার, এই প্রতিবাদ কতদূর রাজনৈতিক প্রভাব ফেলতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।