NewsPolitics

বেলুড়ে তৃণমূল যুব নেতার অফিসে ‘গোপন গোডাউন’! কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:হাওড়ার বেলুড় থানার এলাকায় যৌথ অভিযানে বড় সাফল্য পেল ড্রাগ কন্ট্রোল দফতর ও পুলিশ। গত তিন দিন ধরে চলা তল্লাশিতে তৃণমূল যুব নেতা কৈলাস মিশ্রের অফিস থেকে বিপুল পরিমাণ বেআইনি ওষুধ উদ্ধার হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, অফিসের আড়ালেই তৈরি করা হয়েছিল একটি বড়সড় গোপন গোডাউন, যেখান থেকে পেটি পেটি ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, কৈলাস মিশ্রের ভাই বিশাল মিশ্র এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এর আগেও তল্লাশিতে সন্দেহজনক নথি ও নষ্ট করে দেওয়া ওষুধের সন্ধান মিলেছিল। আজকের অভিযানে উদ্ধার হওয়া ওষুধের পরিমাণ ও সম্ভাব্য বাজারমূল্য দেখে হতবাক তদন্তকারীরা। যদিও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা চক্রের হদিসে তদন্ত চালাচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *