শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Feature NewsNewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

অন্নপূর্ণা ভাণ্ডারের নামে ওটিপি ফাঁদ! এক ক্লিকেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট, কড়া সতর্কবার্তা জেলাশাসকের!!!

তপন রায়,মানুষের মতামত:অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম পূরণকে ঘিরে রাজ্যজুড়ে উৎসাহের মাঝেই সক্রিয় হয়েছে সাইবার প্রতারক চক্র। সরকারি কর্মী পরিচয়ে ফোন করে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার অজুহাতে মহিলাদের কাছ থেকে ওটিপি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

প্রশাসনের আশঙ্কা, ওটিপি শেয়ার করলেই মুহূর্তে খালি হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। জলপাইগুড়িসহ বিভিন্ন জেলায় আধার কেন্দ্র ও পোস্ট অফিসে ভিড় বাড়ার সুযোগ নিচ্ছে প্রতারকেরা। এই পরিস্থিতিতে কড়া সতর্কবার্তা দিয়েছেন সন্দীপ কুমার ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো সরকারি আধিকারিক কখনও ফোনে ওটিপি চান না। আধার সংক্রান্ত কাজ শুধুমাত্র সরকারি কেন্দ্রেই সশরীরে গিয়ে করাতে হবে।

প্রশাসনের আবেদন, অচেনা ফোনে কোনো তথ্য বা ওটিপি শেয়ার করবেন না। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড় আর্থিক ক্ষতি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।