হুগলির বুকে ছুটবে ওয়াটার মেট্রো, কলকাতার যোগাযোগে যুগান্তকারী পদক্ষেপ!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:কলকাতার যোগাযোগ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন,কেন্দ্রের অনুমোদন মিলেছে কলকাতা ওয়াটার মেট্রো প্রকল্পের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের নদীপথ ও উপকূলভিত্তিক গণপরিবহণ ব্যবস্থার আওতায় ১৮তম শহর হিসেবে যুক্ত হচ্ছে কলকাতা।
রাজ্য সরকারের দাবি, হুগলি নদীকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট ও এলাকাকে আধুনিক জলপথে যুক্ত করা হবে। প্রথম পর্যায়ে ব্যাটারিচালিত ও স্বল্প দূষণকারী জলযান চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে সড়কপথের যানজট কমবে,পরিবেশবান্ধব পরিবহণের প্রসার ঘটবে এবং যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পর্যটন ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে শীঘ্রই প্রকল্পের রুট ও পরিকাঠামোর রূপরেখা চূড়ান্ত করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
