শনিবার, সেপ্টেম্বর 5, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent Newsভ্রমণ

বিদেশিদের দীর্ঘমেয়াদি অবস্থানে কড়াকড়ি,১৮০ দিনের ডেডলাইন,বদলে গেল আইনি প্রক্রিয়া!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ভারতে দীর্ঘমেয়াদি অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এ সংশোধন করে জানানো হয়েছে, কোনো বিদেশি নাগরিক যদি ভারতে ১৮০ দিনের বেশি থাকতে চান, তবে ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আগে ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। নতুন নিয়মে সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করা বিদেশিদের অবস্থানকাল বাড়াতে হলে নির্ধারিত সময়সীমার আগেই নিবন্ধন করতে হবে।

এছাড়া, ১৮০ দিনের বেশি মেয়াদের ভিসাধারীদের ক্ষেত্রেও, যদি একটানা ১৮০ দিনের বেশি থাকার অনুমতি না থাকে, তবে একই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত সময় পার হওয়ার পর নিবন্ধন এখন শুধুমাত্র জরুরি বা বিশেষ পরিস্থিতিতেই বিবেচিত হবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।