NewsPolitics

অভিষেক জনগণ থেকে বিচ্ছিন্ন, বিধানসভার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই” — তৃণমূল ভাঙনের পর বিস্ফোরক ঋতব্রত!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসে ঐতিহাসিক ভাঙনের পর নবনিযুক্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি দাবি করেন, অষ্টাদশ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও সাংবিধানিক বা রাজনৈতিক সম্পর্ক নেই এবং তিনি সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঋতব্রতের অভিযোগ, দলের বর্তমান সংকটের অন্যতম কারণ অভিষেকের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরন। তবে দলত্যাগী নেতারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান বজায় রেখেই তাঁকে ‘প্রধান পরামর্শদাতা’ হিসেবে থাকার অনুরোধ জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মমতার রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা রাজ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ। ফলে তৃণমূলে ভাঙন আরও গভীর হলেও মমতাকে ঘিরে বিদ্রোহীদের অবস্থান তুলনামূলকভাবে নমনীয় বলেই রাজনৈতিক মহলের ধারণা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *