NewsRecent News

প্রকল্প উদ্বোধন জাঁকজমকে,শেষমেশ কঙ্কাল ক্যানেল! প্রশ্নের মুখে ১৪ কোটি টাকা !

প্রকল্প উদ্বোধন জাঁকজমকে,শেষমেশ কঙ্কাল ক্

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:জলপাইগুড়ির ধুপগুড়ি ব্লকের ঝার আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খট্টিমারি এলাকায় বিরুবাগ ক্যানেল সংস্কার প্রকল্পে প্রায় ১৪ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। কৃষকদের সেচ সুবিধার জন্য শুরু হওয়া এই প্রকল্পের কাজ মাঝপথে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ঠিকাদার কাজ অসম্পূর্ণ রেখে উধাও হয়ে যায় এবং নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক্টর, যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ সিমেন্ট ফেলে রেখে যায়।

গ্রামবাসীদের অভিযোগ, প্রকল্পের জন্য জমি ব্যবহার করা হলেও অনেকেই প্রাপ্য অর্থ পাননি। ক্যানেল সংস্কারের পরিবর্তে প্রকল্প এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা একাধিক তৎকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে বিজেপি নেতৃত্ব অভিযোগের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *