‘মমতা কোম্পানি বন্ধের আশঙ্কা,তাই অন্য দলে লাইনে তৃণমূল নেতারা’

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:যে নেতারা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তাঁরাই এখন রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। দলের দুর্দিন সামনে আসতেই অনেকে নিজেদের নিরাপদ রাখতে অন্য দলে যোগাযোগ শুরু করেছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা। অভিযোগ, এতদিন তৃণমূলের ছত্রছায়ায় থেকে সুবিধা ভোগ করা বহু নেতাই এখন প্রকাশ্যে দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। সমালোচকদের দাবি, আদর্শ নয়, বরং নিজেদের আর্থিক ও রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই এই অবস্থান বদল। ফলে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা ও চাপানউতোর।
