NewsPolitics

কংগ্রেসের দরবারে তৃণমূল বিধায়করা, বিস্ফোরক দাবি শমীকের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হওয়া বিদ্রোহ এবার আরও বিস্ফোরক মোড় নিল। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৃণমূলের একাধিক বিধায়ক ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গোপন বৈঠক করেছেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে নিশ্চিত খবর আছে, তৃণমূলের বহু বিধায়ক কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন। তৃণমূল এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাক, সেটাই ভালো।”

এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটে পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে দলের ভিতরে অসন্তোষ চরমে পৌঁছেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কাকলী ঘোষ দস্তিদারের মতো নেতাদের প্রকাশ্য ক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করেছে। নেতৃত্বহীনতার সুযোগেই এখন বহু বিধায়ক বিকল্প রাজনৈতিক আশ্রয়ের সন্ধানে বলে জল্পনা তুঙ্গে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *