জাতীয় নিরাপত্তায় জোর, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাতে তৎপর ভারত!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপে আরও সক্রিয় হলো কেন্দ্র সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) জানিয়েছে, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ২৬৮০-র বেশি মামলার নথি নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্র। তবে বহু ক্ষেত্রে এই যাচাই প্রক্রিয়া পাঁচ বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে বলেও স্বীকার করেছে এমইএ। কেন্দ্রের এই পদক্ষেপকে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বড়সড় অভিযান হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় সুরক্ষার প্রশ্নে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্র সরকার।
