InternationalNews

ইদের মরশুমেও ফাঁকা চ্যাংরাবান্ধা সীমান্ত,টুরিস্ট ভিসা বন্ধে ধাক্কা ব্যবসা ও জীবিকায়!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:ইদের মরশুমেও কার্যত জনশূন্য চ্যাংরাবান্ধা সীমান্ত। একসময় ইদের আগে বাংলাদেশি পর্যটকদের ভিড়ে সরগরম থাকা সীমান্ত এলাকায় এখন নেমেছে নিস্তব্ধতা। ২০২৪ সালের আগস্ট থেকে নতুন করে পর্যটন ভিসা চালু না হওয়ায় সীমান্তকেন্দ্রিক ব্যবসা ও পর্যটনে বড় প্রভাব পড়েছে। বর্তমানে চিকিৎসা, ছাত্রছাত্রী ও তীর্থ ভিসায় সীমিত যাতায়াত চললেও পর্যটন ভিসা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন বহু ব্যবসায়ী ও গাড়িচালক।
বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে আসা নাগরিকরাও দ্রুত টুরিস্ট ভিসা চালুর দাবি তুলেছেন। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী থেকে ছোট গাড়ির চালক— সকলেরই অভিযোগ, পর্যটক না থাকায় আয় তলানিতে। অনেকেই ব্যবসা গুটিয়ে বা পেশা বদল করতে বাধ্য হয়েছেন। সীমান্ত এলাকার মানুষের আশা, দ্রুত টুরিস্ট ভিসা চালু হলে আবার ফিরবে পর্যটকদের ভিড়, চাঙ্গা হবে সীমান্তের অর্থনীতি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *