NewsPublic Interest NewsRecent News

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের দেহ রেখে বিক্ষোভ,উত্তেজনা গয়েশপুরে!

তপন রায়,মানুষের মতামত:কল্যাণীর গয়েশপুরে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। মৃত যুবক মন্মথ বাড়ৈ (১৯)-র দেহ প্রেমিকা কোয়েল দে-র বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও প্রতিবেশীরা।

অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের মাঝে অন্য কাউকে বিয়ে করার কথা জানতে পেরে গত ২৪ মে নিজের ঘরে আত্মঘাতী হন মন্মথ। ময়নাতদন্তের পর সোমবার তাঁর দেহ প্রেমিকার বাড়ির সামনে রেখে রাস্তা অবরোধ করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে কোয়েলের মাকে থানায় নিয়ে যাওয়ার পর বিক্ষোভ ওঠে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *