গ্রামীণ রাস্তায় ডাম্পারের দাপাদাপি,পাথর বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের!

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের হরিপুর গ্রামে গ্রামীণ রাস্তা দিয়ে পাথর বোঝাই ডাম্পার চলাচল ঘিরে তীব্র ক্ষোভ ছড়াল স্থানীয়দের মধ্যে। অভিযোগ,ভারী গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে,সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ।
সোমবার কোলে শিশুসহ বহু মহিলা ও গ্রামবাসী রাস্তায় নেমে ডাম্পার আটকে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীরপাড়া থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ শোনার পর ডাম্পারগুলি ঘুরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতেও এই পথে ভারী যান চললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
