‘জনতার দরবারে’ মানুষের অভিযোগ শুনে সমাধানের আশ্বাস শুভেন্দু অধিকারীর!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আজ রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আসা মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সেগুলির যথাযথ সমাধানের আশ্বাসও দেন তিনি।
প্রশাসনিক ও জনস্বার্থের একাধিক বিষয় নিয়ে উপস্থিত মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি নেতা। কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

