NewsPolitics

সংবিধান বড় না বন্দুকের নল বড়, দেখে নেব’ — হারের ২০ দিন পর বিস্ফোরক ভিডিও বার্তা মমতার!!!


নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনে হারের ঠিক ২০ দিন পর কালীঘাট থেকে ভিডিও বার্তায় একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, গত ২০ দিন ধরে বিরোধী শিবিরের নেতা-কর্মীদের উপর অত্যাচার চলছে, কাউন্সিলরদের গ্রেফতার করা হচ্ছে, দলীয় অফিস ভাঙা হচ্ছে এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। তাঁর অভিযোগ, ভোট প্রক্রিয়ায় “প্রহসন” হয়েছে, প্রায় এক কোটি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এবং গণনাকেন্দ্রে অনিয়ম হয়েছে।
মমতা বলেন, “মানুষ দোষী নয়, ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে।” পাশাপাশি তিনি ‘বুলডোজার রাজনীতি’, হকার উচ্ছেদ, পুরসভার কাজে বাধা, সংস্কৃতি নষ্ট করা এবং সরকারি প্রকল্প নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন। কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তিনি বলেন, “৫ বছর বাংলার টাকা আটকে রাখা হয়েছিল।”
ভিডিও বার্তার শেষদিকে কড়া বার্তা দিয়ে মমতা বলেন, “আমি প্রশাসনের বিরোধী নই। কিন্তু আইন ভাঙলে সবাই আইনের আওতায় আসবেন। দেখে নেব, সংবিধান বড় নাকি বন্দুকের নল বড়।” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়ার ইঙ্গিত মিলছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *