NewsPublic Interest NewsRecent News

‘তেলাপোকা’ বিতর্কে ঝড়, সিজেপির এক্স অ্যাকাউন্ট বন্ধ! ভয় পাচ্ছে সরকার? প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বেকার যুবকদের নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছিল ডিজিটাল প্রতিবাদ। আর সেই প্রতিবাদই কয়েকদিনে পরিণত হয় বড় অনলাইন আন্দোলনে। ব্যঙ্গাত্মক রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ভারতে বন্ধ করে দেওয়ার পর নতুন করে বিতর্ক ছড়িয়েছে।

অভিযোগ উঠেছে, সরকারের সমালোচনা এবং ‘নিট’ প্রশ্নফাঁস ইস্যুতে সরব হওয়ার জেরেই এই পদক্ষেপ। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সরাসরি প্রশ্ন তুলেছেন, “তারা আমাদের এত ভয় পাচ্ছে কেন?”

প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পায়। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা বেড়ে যায় নজরকাড়া হারে। যদিও পরে মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়, তবুও ক্ষোভ কমেনি। বরং এক্স অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঘটনায় বিতর্ক আরও তীব্র হয়েছে। অনেকের দাবি, এই পদক্ষেপেই আন্দোলন আরও বড় আকার নিতে পারে।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *