NewsPolitics

গরহাজির বিধায়ক, কাউন্সিলরদের ইস্তফা—চাপে তৃণমূল শিবির!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বিধানসভায় ভরাডুবির পর তৃণমূলের অন্দরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠছে, একাধিক তৃণমূল বিধায়কের গরহাজিরা এবং বিভিন্ন পুরসভায় কাউন্সিলরদের ইস্তফার ঘটনাকে ঘিরে দলের সাংগঠনিক ভিত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিধানসভার পর এবার পুর প্রশাসনেও চাপ বাড়ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। বিরোধীদের কটাক্ষ, একের পর এক ধাক্কায় রাজনৈতিকভাবে চাপে পড়ছে শাসকদল। যদিও এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ফলে বিধানসভা থেকে পুরসভা— রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *