বর্ষার আগেই তৎপর প্রশাসন,জল জমা রুখতে বৈঠকে অগ্নিমিত্রা পাল!!!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আগামী বর্ষা মরশুমে জল জমার কারণে যাতে নাগরিক পরিষেবা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে বিভিন্ন এলাকার নিকাশি ব্যবস্থা, জল নিষ্কাশন পরিকাঠামো, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষকে বর্ষার সময়ে কোনও ভোগান্তির মুখে পড়তে না হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় দ্রুত জল নিষ্কাশন, রাস্তাঘাট সচল রাখা এবং নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষা মোকাবিলায় আগাম প্রস্তুতির মাধ্যমে পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।
