বিধানসভায় ঘর বিতর্কে বিক্ষোভ,সরব বিরোধী শিবির!
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:বিধানসভার প্রাতিষ্ঠানিক রীতিনীতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী শিবির। অভিযোগ, সরকার গঠনের পর থেকে বিরোধী কণ্ঠকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিরোধী দলের দাবি, সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও এখনও পর্যন্ত বিরোধী দলনেতার জন্য নির্ধারিত ঘর বরাদ্দ করা হয়নি, যা বিধানসভার সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
উপস্থিত ছিলেন কুণাল ঘোষ,অশোক দেব, শোভনদেব চট্টোপাধ্যায়, পুলক রায়,বাবর আলি। গণতান্ত্রিক অধিকার ও প্রাতিষ্ঠানিক রীতিনীতি বজায় রাখার দাবিতে বিধানসভার ভিতরে অবস্থান-বিক্ষোভে অংশ নেন তাঁরা। বিরোধী শিবিরের দাবি, গণতন্ত্রের স্বার্থে এই লড়াই চলবে।
